মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির দুপক্ষের মিছিল, উত্তেজনা

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩০ এএম

দলের অভ্যন্তরীণ বিরোধ, আধিপত্য বিস্তার এবং পদ্মা নদীর বালুমহাল ও বাল্কহেড থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ  কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির দুপক্ষ পাল্টাপাল্টি মিছিল করেছে।

এসব ঘটনা কেন্দ্র করে গতকাল সোমবার দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতিও তৈরি হয়।  এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। 

জানা যায়, পদ্মা নদীর বালুমহাল ও বাল্কহেড থেকে অতিরিক্ত চাঁদা আদায় কেন্দ্র করে দুপক্ষের বিরোধ সাম্প্রতিক সময়ে তীব্র আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার উভয় পক্ষ পৃথক মিছিল বের করে।

‘এলাকাবাসী’র ব্যানারে একটি মিছিল বের করেন বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল নেতা মো. বাদল হোসেনের সমর্থকরা। মিছিল থেকে বিভিন্ন সেøাগান দেওয়া হয় এবং স্থানীয় বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানানো হয়।

মিছিলের নেতৃত্ব দেওয়া মো. বাদল হোসেন অভিযোগ করে বলেন, ‘যুবদল নেতা শাহীন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখলসহ বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে আসছেন। বিশেষ করে পদ্মা নদীর বালুমহাল ও বাল্কহেড থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এসব কর্মকা-ের প্রতিবাদ জানাতেই আমরা এলাকাবাসীর ব্যানারে মিছিলের আয়োজন করেছি।’

অপরদিকে উপজেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন ও যুবদল নেতা মো. শাহীন মোল্লার নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয়। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে রমাশাররফ হোসেন বলেন, ‘হরিরামপুর উপজেলায় এখনো আওয়ামী ফ্যাসিবাদের দোসররা রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের গ্রেপ্তার করতে হবে।’

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার, পদ্মা নদীর বালুমহাল ও বাল্কহেড থেকে চাঁদা আদায়সহ দলীয় বিভিন্ন বিষয় কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলে আসছে। সোমবারের পাল্টাপাল্টি মিছিল কেন্দ্র করে সেই বিরোধ প্রকাশ্যে রূপ নিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত