কলাবাগানে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩২ এএম

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত লাশ  উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার সকালে কলাবাগানের ১৮৮ গ্রিন রোডের বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপপরিদর্শক আতিকুর রহমান বলেন, ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালি রায় একটি স্কুলের শিক্ষিকা। সকালে তিনি কর্মস্থলে চলে যান। এ সময় মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। মেয়ের ঘুমের মধ্যেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত