ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত হয়, সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জেরাল্ড কে. অ্যাডামস।
বার্জার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মহসিন হাবিব চৌধুরীসহ সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক অনীল ভাল্লা, জাঁ ক্লদ লুত্রই, কানওয়ারদীপ সিং ধিংরা, রূপালী হক চৌধুরী, মহসিন আহমেদ, রিয়াজুল হক চৌধুরী, সুনীল শর্মা, সাজ্জাদ রহিম চৌধুরী এবং মারিয়া হাওলাদার।
সভায় উপস্থিত কোম্পানির সম্মানিত সদস্যবৃন্দ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন। একইসাথে ১ আগস্ট ২০২৬ থেকে পাঁচ বছরের জন্য মহসিন হাবিব চৌধুরীকে বার্জার পেইন্টস বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়।