ফিনিক্স ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৫:৩৩ এএম

ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদের (আইডিইবি) অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে প্রতিষ্ঠানটির নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইনে অনেকে সভায় অংশগ্রহণ করেন। উভয় মাধ্যমে শেয়ারহোল্ডারদের উপস্থিতি ছিল উল্লেখ যোগ্য। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আহমেদ জাকারিয়া ও শফিউদ্দিন আহমেদ, প্রতিনিধি পরিচালক এফ. হায়দার আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান, কোম্পানি সচিব সাব্বিরুল হক চৌধুুরীসহ ঊর্ধ্বতন নির্বাহীরা সভায় অংশগ্রহণ করেন।

এ সময় শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক কার্যক্রমের প্রতি আস্থা ও সন্তোষ প্রকাশ করে সর্বসম্মতিক্রমে প্রতিটি আলোচ্যসূচি অনুমোদন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত