সারিকা না থাকলে বিনোদন জগতে আসা হতো না

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:০৯ এএম

দীর্ঘ ১৬ বছরের অভিনয়জীবনে অর্জন করেছেন নানা স্বীকৃতি, যার মধ্যে যুক্ত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। অথচ গুণী অভিনেত্রী নাজিয়া হক অর্ষার বিনোদন জগতে যাত্রা শুরু হয়েছিল স্রেফ একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে। শত শত মানুষের ভিড়ে দু-এক সেকেন্ডের ফ্রেম থেকে আজকের সফলতায় পৌঁছানোর পেছনের গল্প সম্প্রতি ভাগ করে নিয়েছেন তিনি।

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে যুক্ত হয়ে নিজের ক্যারিয়ারের মোড় ঘুরে যাওয়ার স্মৃতিচারণ করেন অর্ষা। সেখানে তিনি জানান, তার আজকের অর্জনের পেছনে মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনের বড় ভূমিকা ছিল। অর্ষার স্পষ্ট স্বীকারোক্তি, ‘সারিকা না থাকলে হয়তো বিনোদন জগতে আসাই হতো না। ওর কাছে আমি চিরঋণী।’

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পর্বে অর্ষা নিজের ব্যক্তিগত জীবন ও স্বামী মোস্তাফিজুর নূর ইমরানের সঙ্গে সম্পর্ক নিয়েও খোলামেলা আলোচনা করেছেন। আজ ২৯ আগস্ট রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে জেড আই ফয়সাল প্রযোজিত এই পডকাস্টের পর্বটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত