জীবনজুড়ে ছিল বিচিত্র গল্প

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:০৯ এএম

গান, অসাধারণ নাচ আর জাদুকরী পারফরম্যান্সে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা পপসম্রাট মাইকেল জ্যাকসনের আজ জন্মদিন। ১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই তারকা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন। খুব বেশি দিনের জীবন না হলেও তিনি রেখে গেছেন একের পর এক বিস্ময়কর সাফল্যের গল্প। ১৯৮২ সালে মুক্তি পাওয়া তার ‘থ্রিলার’ অ্যালবামটি ইউএস বিলবোর্ড চার্টে টানা ৩৭ সপ্তাহ শীর্ষে থেকে গড়েছিল সর্বকালের সর্বোচ্চ বিক্রির রেকর্ড, যা বিশ্বব্যাপী ৫০ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়। ১৯৮৪ সালে এক আসরে ৮টি গ্র্যামি পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেন তিনি; জীবদ্দশায় যা মোট ১৩টি গ্র্যামিতে পৌঁছায়।

হলিউড ওয়াক অব ফেমে দু-দুটি তারা অর্জন করা একমাত্র এই পপসম্রাটের ভেতরটা ছিল বেশ ব্যতিক্রমী ও চঞ্চল। দারুণ কৌতুকপ্রিয় এই মানুষটি ছিলেন প্রচ- প্র্যাঙ্কবাজ, তবে বিচিত্র বিষধর সাপের প্রতি ছিল তার বিশেষ শখ। দীর্ঘায়ু পাওয়ার আশায় হাইপারবারিক অক্সিজেন চেম্বারে ঘুমানো থেকে শুরু করে বিরল চর্মরোগ ভিটিলিগোর সঙ্গে লড়াই, তার জীবনজুড়ে ছিল নানা বিচিত্র গল্প। ২০০৯ সালের ২৫ জুন মাত্র ৫০ বছর বয়সে অকালে পাড়ি জমান চিরদিনের এই কিংবদন্তি। শারীরিক উপস্থিতির সমাপ্তি ঘটলেও কোটি কোটি ভক্তের হৃদয়ে সুরের রাজা হিসেবে তিনি আজীবন ভালোবাসার মানুষ হয়ে থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত