আন্তর্জাতিক স্কোয়াশে চ্যাম্পিয়ন জাইয়াদ

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:১২ এএম

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশে চ্যাম্পিয়ন হয়েছেন মিসরের জাইয়াদ ইব্রাহিম। শুক্রবার বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর এই  খেলোয়াড় সরাসরি ৩-০ সেটে হারিয়েছেন শ্রীলঙ্কার বিশ্ব র‌্যাংকিংয়ে ১৬৪ নম্বরে থাকা রভিন্দ্র লাসারিকে। ফলে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রভিন্দ্রকে। খেলা শেষে দুই খেলোযাড়ের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন বাংলাদেশ  সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান-উজ-জামান। এ সময়  ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রি. জেনারেল জিএম কামরুল ইসলাম, এসপিপি (অব.), বসুন্ধরা স্পোর্টস সিটির নির্বাহী কর্মকর্তা কর্নেল মোহাসিনুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত