৪০০০ পিস ইয়াবাসহ শ‍্যামপুরে ২ কারবারি গ্রেপ্তার

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১০:৩৬ এএম

রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ। তারা হলেন- মোহাম্মদ ফোরকান (৩৫) ও ইমরান শাহরিয়ার (২৫)।

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (৩০ আগস্ট) বিকাল ৫টার দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল শ্যামপুর থানাধীন ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত হতে ৪ হাজার পিস ইয়াবা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে শ্যামপুর থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো বলে স্বীকার করেছে।

রেকর্ডপত্র পর্যালোচনা দেখা যায় মোহাম্মদ ফোরকানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা ও ইমরান শাহরিয়ারর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত