কুড়িগ্রামের সীমান্ত এলাকাগুলোতে পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১০ লাখ ৩৭ হাজার ১০৫ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৪৮ ঘণ্টায় ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত বিওপির বিজিবি সদস্যরা মাদক পাচার ও চোরাচালান রূদ্ধ করতে এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা, মাদক পাচার ও চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় সব ধরনের অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৮ মাসে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ