রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৩২০৬ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৭১টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ১৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯টি বাস, ২টি ট্রাক ও ২৬৯টি মোটরসাইকেলসহ মোট ৫১২টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫০টি বাস, ৪১টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৪৪৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৪৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৫টি বাস, ২২টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি, ৩৫৮টি মোটরসাইকেলসহ মোট ৬৬৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫২টি বাস, ১৯টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ২৬১টি মোটরসাইকেলসহ মোট ৬২০টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৩৯টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ২৭৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৮৭৮টি গাড়ি ডাম্পিং ও ৫০১টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (৩ সেপ্টেম্বর ও ৪ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
বাংলামোটরে সিগন্যাল ছাড়ার অনুরোধ: ঘটনার ব্যাখ্যা দিল ডিএমপি