টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে টলিউডের অন্দরে জল্পনা তুঙ্গে। যদিও নায়িকা একেবারেই ব্যাপারটা নিয়ে কথা বলতে রাজি হননি। কিন্তু খবর রয়েছে যে, প্রস্তুতি তুঙ্গে। নভেম্বরে আইনি বিয়ে হবে। আর ডিসেম্বরে কালিম্পংয়ে ডেস্টিনেশন ওয়েডিং।
নিজের ব্যক্তিগত জীবনকে একেবারে লাইমলাইট থেকে দূরে রেখেছিলেন মিমি। তিনি যে প্রেম করছেন তেমন ইঙ্গিত বহু তারকার থেকে মিললেও, সেই মানুষটার পরিচয় জানা যায়নি। আপাতত খবর, মিমির হবু বর নৌসেনায় কাজ করেন। নাম সিদ্ধার্থ। আপাতত এইটুকু খবরই।
সোশ্যাল মিডিয়াতেই এতদিন লুকিয়েছিলেন সিদ্ধার্থ। ২০২৫ সালের পুজোর সময় টলিপাড়ার বন্ধুদের সঙ্গে তাঁর তোলা একটি ফোটাতে উঁকি মারছিলেন তিনি। এতদিন বিয়ে নিয়ে প্রশ্নে এড়িয়েই যেতেন অভিনেত্রী। বলতেন কাজ আর পোষ্যদের নিয়ে দিব্যি আছেন। ফাঁকা সময়ে কখনো রান্না করতেন, কখনো আবার গাছ লাগাতেন। তবে এসবের মাঝেই মিমির হৃদয়ে এসে কড়া নেড়েছিলেন সিদ্ধার্থ।
ফেঁসে যাচ্ছেন মিমি চক্রবর্তী!
কবে বিয়ের পিঁড়িতে বসছেন, জানালেন মিমি চক্রবর্তী