১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ এএম

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এনবিআরের সদস্য (মূসক নীতি) সদস্য মো. আজিজুর রহমানের সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। এনবিআরের প্রজ্ঞাপনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(৫) ধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮ক অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত ১১টি খাতের ব্যবসায়ীদের এখন থেকে এনবিআরের নির্দিষ্ট ই-ভ্যাট পোর্টাল ব্যবহার করেই বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে।

নতুন আদেশ অনুযায়ী, উৎপাদন পর্যায়ের ৮টি পণ্য খাতে এবং সেবা পর্যায়ের ৩টি খাতে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে। উৎপাদন খাতের মধ্যে রয়েছে সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রঙ ও বার্নিশ। আর সেবা খাতের মধ্যে রয়েছে বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত। আদেশে বলা হয়েছে, তালিকায় উল্লিখিত পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি কোনো নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অন্য কোনো ব্যবসা বা সেবা কার্যক্রমের সঙ্গেও যুক্ত থাকেন, তবে তার ক্ষেত্রেও অনলাইন রিটার্ন দাখিলের এই বাধ্যবাধকতা সমানভাবে কার্যকর হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত