গোবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য অধ্যাপক আতাউর রহমান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আতাউর রহমান যোগদান করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এরপর অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় বিষয়ে কথা বলেন।

অধ্যাপক ড. আতাউর রহমান এর আগে সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির জেনেটিকস অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত