সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত না হয়ে শিক্ষার্থীরা যেন পড়াশোনায় মনোযোগী করতে পারে, সে লক্ষ্যে মেক্সিকোর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আগামী নভেম্বর মাস থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম অনুযায়ী, জরুরি পরিস্থিতি বা পূর্বনির্ধারিত স্কুল কার্যক্রম ছাড়া শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন বা বিরতির সময়ে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
প্রেসিডেন্ট ক্লৌদিয়া শেইনবাম তার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এর মূল লক্ষ্য হলো, সৃজনশীলতা ফিরিয়ে আনা ও ফোনের অবাধ ব্যবহার রোধ করা, যা সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।’
শিশু ও কিশোর-কিশোরীদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পর সরকার এই পরিবর্তনের ঘোষণা দিল।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক জরিপে অংশ নেওয়া ৮১ শতাংশ শিক্ষক মনে করেন- স্কুলগুলোতে মোবাইল ফোন ব্যবহার সীমিত করা জরুরি।
অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে বিষণ্নতা, শারীরিক গঠন নিয়ে মানসিক সমস্যা, সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া ও আত্মহত্যার ঝুঁকির মতো বিপদগুলো স্পষ্ট হয়ে ওঠায় ফ্রান্স থেকে শুরু করে নিউজিল্যান্ড ও পেরুর মতো বিশ্বের বিভিন্ন দেশ স্কুলেও মোবাইল ফোন ব্যবহারে নানা মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মামদানির ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প!