দিনাজপুরের পার্বতীপুরে পাচঁ কেজি গাজাঁসহ আরিফ হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় ২০১৮ সালের মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।
সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর রেল স্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মের ওভারব্রিজ থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পাচঁ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
আটক আরিফ হোসেন (২৪) লালমনিরহাটের কালিগঞ্জের শৌলমারী গ্রামের বাসিন্দা।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, পাচঁ কেজি গাজাঁসহ আরিফ হোসেনকে রেল স্টেশনের প্লাটফরমের ওভার ব্রিজে ওঠার সিড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে মাদক কারবারি আরিফ হোসেনকে।