শহরের দূষণে ‘অস্বাস্থ্যকর’ বৃত্তে ঢাকা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

বিশ্বের দূষিত ১২৬ শহরের তালিকায় ঢাকা শহর দীর্ঘ সময় ‘মন্দের ভালো’ থাকলেও আজ আবার শীর্ষ স্থানে উঠে এসেছে। বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’হিসেবে চিহ্নিত হয়েছে শহরটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেস্কের (একিউআইর) তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের মধ্যে ঢাকা চতুর্থ স্থানে উঠে এসেছে। ১৪৯ একিউআই স্কোর নিয়ে শহরের বায়ুমান ঝুঁকিপূর্ণ।

ঢাকার চেয়ে আজ দুই শহরে বায়ুদূষণের মাত্রা বেশি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’,শহরটির একিউআই স্কোর ১৭৯ নিয়ে বায়ুদূষণে শীর্ষ স্থানে অবস্থান করছে। এ ছাড়া ১৬৭ একিউআই স্কোর নিয়ে ইরাকের বাগদাদ শহরের বাতাসও একই পর্যায়ে থেকে তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। যথাক্রমে একিউআই স্কোর  ১৬০ নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।

সর্বশেষ সর্বাধিক পঠিত