প্রতিদিনের স্ট্রেসফুল জীবন, রাত জাগা, অতিরিক্ত স্ক্রিন টাইম সবকিছু মিলিয়ে আমাদের চোখ ক্লান্ত হয়ে পড়ে। আর সেই ক্লান্তির ছাপ রয়ে যায় চোখেই। এছাড়া বলিরেখা রোধ করতে চোখের চারপাশের যতœ নিতে হবে নিয়মিত। কেননা বয়সের প্রথম ছাপটা শুরুতেই বোঝা যায় চোখের চারপাশে। বয়সের ছাপ বা ক্লান্তি দূর করতে পারে আই ক্রিম। আই ক্রিম কেন ও কীভাবে ব্যবহার করবেন জানালেন রূপবিশেষজ্ঞ বীথি চৌধুরী
আই ক্রিম কী
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের চারপাশে যতেœর অভাবে দেখা দেয় রিংকেল, ফাইন লাইন, পাফিনেস, ডার্ক সার্কেল। ত্বকের ময়েশ্চারাইজার এ সমস্যা দূর করতে পারে না। আই ক্রিম এমন ময়েশ্চারাইজার, যা চোখের যতেœর জন্যই বানানো হয়। চোখের চারপাশের ত্বক অনেক স্পর্শকাতর। তাই বিশেষ যতেœর প্রযোজন।
কেন আই ক্রিম বেছে নেবেন
ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের চোখের ওপর চাপ পড়তেই থাকে। আমরা যখন কথা বলি, হাসি, মুখে কোনো ধরনের এক্সপ্রেশন দিই, তখনো কিন্তু আমাদের চোখের আশপাশের মাসলগুলোর নাড়াচাড়া হয়। নিয়মিত এই মুভমেন্ট বা স্ট্রেসের কারণে চোখের চারপাশে ড্রাইনেস দেখা দেয়। ইলাস্টিসিটির অভাব হয়। রিংকেলস পড়ার জন্য এটি একটি কারণ। এ সমস্যা কমাতে পারে আই ক্রিম।
সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে ত্বকের মতো চোখের চারপাশও উজ্জ্বলতা হারায়। চোখের নিচে রিংকেল, ফাইন লাইন ক্রিয়েট হয় সূর্যের তাপ থেকেই। ধীরে ধীরে কমে যায় কোলাজেন উৎপাদন। কোলাজেন ত্বকের ইলাস্টিসিটি ধরে রাখতে সাহায্য করে। আই ক্রিমে থাকা নির্দিষ্ট কিছু উপাদান এই কোলাজেন বুস্ট আপ করতে হেল্প করে।
কোন বয়স থেকে
বিশ বছর বয়সের পর থেকেই আই ক্রিম ব্যবহার করা ভালো। আই ক্রিম দুই বেলাই ব্যবহার করা যায়। এক্ষেত্রে উপাদানের দিকে খেয়াল রাখতে হবে। সকালে বাইরে বের হওয়ার আগে যদি আই ক্রিম ইউজ করতে চান, তবে খেয়াল রাখুন তা যেন লাইট ওয়েট ফর্মুলার হয়। এতে মেকআপ ব্যবহার করলেও স্বচ্ছন্দ থাকবেন। সকালের আই ক্রিমে এসপিএফ অবশ্যই থাকতে হবে। আর রাতে আই ক্রিম দিলে ওভারনাইট তা যেন ত্বকে ভালোভাবে অ্যাবজর্ব হয়। এমন আই ক্রিম বেছে নিন । ক্রিমে যাতে হাইড্রেটিং ইনগ্রেডিয়েন্টস থাকে। রাতের আই ক্রিমে এসপিএফ থাকবে না।
কীভাবে ব্যবহার করবেন
প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে টোনার দিন। এরপর ত্বকের ধরন অনুযায়ী সিরাম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। আঙুলে অল্প পরিমাণ আই ক্রিম লাগিয়ে মাসাজ করার জন্য রিং ফিঙ্গার ব্যবহার করুন। চোখের ঠিক নিচে ছোট ছোট ফোঁটায় আই ক্রিম লাগিয়ে মাসাজ করতে হবে। চোখের ইনার কর্নারে ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন। এবার ময়েশ্চারাইজার দিন।