ফ্লাইদুবাই হামলাকারী ‘ইসলামী চরমপন্থি’ দাবি নেতানিয়াহুর

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ এএম

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইটে সহকারী পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা ব্যক্তি ‘ইসলামপন্থি চরমপন্থায় দীক্ষিত’ ছিলেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ফক্স নিউজকে বলেছেন, হামলাকারী ‘খুব সম্ভবত’ বিমানটিকে ভূপাতিত করতে চেয়েছিলেন বলে মনে হচ্ছে, হামলাকারী ওমানের নাগরিক।

গত বুধবার যাত্রা শুরুর প্রায় দুই ঘণ্টা পর ফ্লাইদুবাইয়ের বিমানটি ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। পরে যাত্রী ও ক্রুরা মিলে হামলাকারীকে পরাস্ত করে পুনরায় বিমানটির নিয়ন্ত্রণ ফিরে পান এবং সেটি নিরাপদে অবতরণ করে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ঘটনাটির সঙ্গে কোনো ‘সন্ত্রাসী কর্মকা- বা উদ্দেশ্যের’ যোগসূত্র আছে কি না, তা জানতে সেখানে তদন্ত শুরু হয়েছে।

বিমানটি সৌদি আরবে জরুরি অবতরণ করেছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসকরা ছাড়পত্র দেওয়ার পর বৃহস্পতিবার সকালে পাইলট ও সহকারী পাইলট দুজনকেই সংযুক্ত আরব আমিরাতে ফেরত পাঠানো হয়েছে। এর আগে ইউএইর কর্মকর্তারা বলেছিলেন, যে উড়োজাহাজে হামলার ঘটনা ঘটেছে সেটি দেশটিতে নিবন্ধিত এবং তাদের পতাকাবাহী হওয়ায় ঘটনাটি তাদের এখতিয়ারভুক্ত।

সর্বশেষ সর্বাধিক পঠিত