নতুন কোনো বিষয় নয়। তবে বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর বাছাইয়ের প্রতিযোগিতা নিঃসন্দেহে ব্যতিক্রমী। এ বছর অনুষ্ঠিত হয়েছে এর ৫০তম আসর। প্রতিযোগিতায় ছয় বছর বয়সী পাগ প্রজাতির ‘জিন্নি লু’কে ২০২৬ সালের ‘ওয়ার্ল্ডস আগলিয়েস্ট ডগ’ হিসেবে ঘোষণা করা হয়। পিপল ডটকমের এক প্রতিবেদনে বলা হয় , অদ্ভুত ও ব্যতিক্রমী চেহারার কুকুরদের মধ্য থেকে সবচেয়ে কুৎসিত কুকুর বাছাইয়ের এ আয়োজন করে সোনোমা-মেরিন অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন। ১৪ আগস্ট ক্যালিফোর্নিয়ার সান্তা রোজায় অবস্থিত সোনোমা কাউন্টি ফেয়ারগ্রাউন্ডসে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি।
ব্যতিক্রমী এই খেতাব জিততে প্রতিযোগিতায় অংশ নেয় নানা রকম অদ্ভুত অথচ মায়াবী চেহারার কুকুর। আন্তর্জাতিকভাবে পরিচিত এ প্রতিযোগিতায় বিজয়ী জিন্নি লুর মালিক মিশেল গ্রেডি পুরস্কার হিসেবে পান ৫ হাজার মার্কিন ডলার। এ ছাড়া দ্বিতীয় স্থান অর্জনকারী চিহুয়াহুয়া-পোমেরানিয়ান মিশ্র জাতের কুকুর পিঙ্কিকে তিন হাজার ডলার (৩ লাখ ৬৭ হাজার ৭৮৯ টাকা) এবং তৃতীয় হওয়া চিহুয়াহুয়া মিশ্র জাতের কুকুর অটোটিকে দুই হাজার ডলার (প্রায় ২ লাখ ৪৫ হাজার ১৯৩ টাকা) দিয়েছে মাগ রুট বিয়ার। এর আয়োজকদের ভাষ্য, প্রতিটি কুকুরের স্বতন্ত্রতা ও সৌন্দর্য তুলে ধরার এবং ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকা ব্যতিক্রমী ও আদুরে কুকুরগুলোকে প্রদর্শনের মাধ্যমে পোষা প্রাণী দত্তক নেওয়ার বিষয়টিকে উৎসাহিত করার একটি বড় সুযোগ ছিল এই আয়োজন। গত ৫০ বছর ধরে এই আয়োজনটি প্রতিটি কুকুরের অনন্য বৈশিষ্ট্য উদযাপন করার পাশাপাশি সহানুভূতির একটি সার্বজনীন বার্তা ছড়িয়ে দিচ্ছে।