ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় পৌর শহরের সড়ক বাজার গ্র্যান্ড সুলতান চাইনিজ রেস্টুরেন্টে মেয়র পদ প্রার্থী হাজী সালাহউদ্দিন ভূইয়ার পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় কৃতী শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে মো. আসাদুজ্জামান খোকনের সঞ্চালনায় হাজী সালাউদ্দিন ভূইয়া বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা,পরিশ্রম ও সাফল্য দেশকে এগিয়ে নেওয়ার অন্যতম শক্তি। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন আক্তার, নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সিরাজুম মনিরা নাবিলা, মিরাজ হোসেন, নাসরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা আক্তার, লো শিক্ষক তানিম খান খাদেম, শাহাদাত হোসেন, ফারুক আহমেদ, নাহিদ হাসান, সাদেকুল ইসলাম রতন, সৈয়দ রাসেল আহমেদ প্রমুখ।