শারদীয় দুর্গোৎসবের আবহে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন সংগীতশিল্পী রাহিদা লগ্না। পূজার আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রকাশ হয়েছে তার নতুন গান ‘মা এলো’। গানটির কথা, সুর ও কণ্ঠ সবই লগ্নার নিজের। সংগীত পরিচালনা করেছেন সুমন এবং ভিডিও পরিচালনায় রয়েছেন সজল। গানের পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও লগ্নাকেই দেখা যাবে। গায়িকার নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্মে ভিডিওটি প্রকাশ হয়েছে। এর আগে চলতি বছরের জুনে প্রকাশিত ‘আমরা আর্জেন্টিনা ভালোবাসি’ গানটির মাধ্যমে প্রশংসিত হন তিনি। এবার পূজায় ‘মা এলো’ গানটি নিয়ে ভীষণ আশাবাদী তিনি।
দুর্গাপূজায় লগ্নার ‘মা এলো’
কীর্তনখোলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ এএম
দুর্গাপূজায় লগ্নার ‘মা এলো’
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০