রোমান্সে জমজমাট ‘দেশু ৭’

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ এএম

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে আবারও পর্দায় একসঙ্গে দেখতে দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন দর্শক। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে ‘দেশু ৭’। ছবিটির মধ্য দিয়ে প্রথমবার পরিচালকের আসনে বসেছেন দেব। অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলেছেন তিনি। সঙ্গে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, যার অভিনয় ছবিটির অন্যতম আকর্ষণ।

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাল্পনিক এলাকা সীমান্তপুরকে ঘিরে এগিয়েছে ছবির গল্প। দেবের চরিত্রটি সেখানে একটি গুরুত্বপূর্ণ মিশনে যায়।  মিশনের দায়িত্ব ও বর্তমান জীবন দেবের সামনে তৈরি করে নানা সংকট।

অ্যাকশন, রোমান্স, আবেগ ও কৌতুক বাণিজ্যিক ছবির দর্শক উপভোগ করছেন সিনেমাটি। দেব-শুভশ্রীর রসায়নও ছবির অন্যতম শক্তি। ইধিকা পালের নাচের দৃশ্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। আরও অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও প্রদীপ ভট্টাচার্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত