পরীমণির ক্ষোভ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ এএম

ফটোকার্ড দিয়ে দুঃখ প্রকাশ করলেই সবকিছু ঠিক হয়ে যায় না এমন মন্তব্য করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতি ক্ষোভ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তার অভিযোগ, একটি ঘটনার পর থেকে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

সামাজিক মাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু প্রকাশ করলেই নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হচ্ছে তাকে। এমনকি তার সন্তানদের ছবিতেও আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

নিজের ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, টেলিভিশন চ্যানেলটির দেওয়া ফটোকার্ডে দুঃখ প্রকাশ তার সমস্যার সমাধান করছে না। বরং এর প্রভাবে তার মানসিক শান্তি নষ্ট হচ্ছে, ব্যাহত হচ্ছে কাজও।

পরীমণির অভিযোগ, অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হলেও এখনো কার্যকর অগ্রগতি দেখেননি তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট চ্যানেলের কাছে জবাবও চেয়েছেন অভিনেত্রী।

স্ট্যাটাসের শেষ দিকে ক্ষোভ প্রকাশ করে পরীমণি বলেন, তার জীবনে এমন পরিস্থিতি তৈরির দায় সংশ্লিষ্টদের নিতে হবে। তার ভাষ্য, এখন তার কাছে অপরাধী মনে হচ্ছে ওই চ্যানেলের সংশ্লিষ্টদেরই।

সর্বশেষ সর্বাধিক পঠিত