কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম

গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের কামারবাড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সরোয়ার আহমেদ রোমান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দড়িসোম মধ্যেরচর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি অনলাইন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান দারাজে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তফা আল হোসাইন জানান, মঙ্গলবার দুপুর ৩টার দিকে রোমানকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত