বিশ্ববাজার উপযোগী মার্চেন্ডাইজার তৈরিতে আইএসইউ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০২:১২ এএম

উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষ ও সৃজনশীল মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম, অভিজ্ঞ শিক্ষকম-লী, আধুনিক শিক্ষা উপকরণ ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এর বিশেষত্ব হলো, প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি, যোগাযোগদক্ষতা ও পেশাগত সক্ষমতা বিকাশে গুরুত্ব দেওয়া। ফলে এখান থেকে তৈরি হচ্ছে দক্ষ ও আত্মবিশ্বাসী গ্র্যাজুয়েট, যাঁরা দেশ-বিদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখছেন। আন্তর্জাতিক মানের শিক্ষা ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগই বিশ্ববিদ্যালয়টিকে স্বতন্ত্র পরিচিতি দিয়েছে।

কমখরচে মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে আইএসইউতে চালু হয়েছে, অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম) এমন এক বিভাগ। দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘স্ট্যান্ডার্ড গ্রুপ’ এর দুই কর্ণধার ও আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন ও ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

গার্মেন্টস শিল্পে দক্ষ পেশাজীবীদের ক্রমবর্ধমান চাহিদা এবং বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক রপ্তানির বিশ্বজুড়ে সুনাম। শিক্ষার্থীদের শুধু পোশাক পণ্যের উৎপাদন, বিপণন এবং ব্যবস্থাপনার পাঠই দেয় না, বরং তাদের একটি সফল পেশাজীবনের শক্ত ভিত্তি নির্মাণ করে।

এ বিভাগের পাঠক্রম শুধু তাত্ত্বিক জ্ঞানের গন্ডিতে আবদ্ধ নয়, বরং এতে বাস্তব অভিজ্ঞতার সুনিপুণ মিশ্রণ রয়েছে। ফ্যাশন ট্রেন্ড, সরবরাহ ব্যবস্থাপনা এবং পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান অর্জন করে না, বরং পোশাকশিল্পের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাসী তোলে যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে এক অনন্য সুযোগ এনে দেয়।

বিভাগসংশ্লিষ্টরা মনে করেন, এই পেশায় কর্মরত ব্যক্তিরা সঠিক কাপড় নির্বাচন, উৎপাদনের সময়সূচি নির্ধারণ, সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় সাধন এবং চূড়ান্ত পণ্যের গুণমান নিশ্চিত করার দায়িত্ব পালন করেন, যা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ব্র্যান্ড এবং বিক্রেতাদের সময়মতো সঠিক পণ্য নির্বাচন করতে সহায়তা করেন, যাতে সেই পণ্য গ্রাহকের কাছে সর্বোচ্চ গুণগত মান এবং সাশ্রয়ী মূল্যে পৌঁছায়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর সাবেক উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেমের তত্ত্বাবধানে অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত