২০২৫ সালের তুলনায় এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩২ হাজার ৯২ জন। গত বছর পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর মোট ৭২ হাজার ১৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সেখানে এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪৪ দশমিক ৫ শতাংশ।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।
গত বছর অর্থাৎ ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথমে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। পরে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর আরও ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়। এতে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ৭২ হাজার ১৭৬ জনে।
সে হিসাবে গত বছরের চূড়ান্ত ফলের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।