যুবদল নেতার ওপর হামলায় তদন্ত কমিটি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

চাঁদপুরের মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামার ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পৌর যুবদল।

শনিবার (৩১ অক্টোবর) মতলব পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব এ কমিটি গঠন করেন।

কমিটিতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনিকে আহ্বায়ক করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন যুগ্ম আহ্বায়ক মাকসুদুল ইসলাম সোহাগ ও মো. রিপন সরকার।

পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার জানান, হামলার ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে তুলে নিয়ে আবু সামাকে (৪২) মারধর করেন প্রতিপক্ষের লোকজন। আহত অবস্থায় তাঁকে মতলব সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় আবু সামার ভাগিনা মো. রাকিবুল ইসলাম মিজান পাটোয়ারীকে ১ নম্বর বিবাদী করে আরও পাঁচজনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত