গৌরীপুরে ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)১৪। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক বেচাকেনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

এসআরবি ১৪ সূত্রে জানা যায় রবিবার ২টা ২৫ মিনিট সময়ে উপজেলার মইলাকান্ধা ইউনিয়নের পোদ্দারপাড়া বণিক বাড়ির একটি টিনের ঘরে অভিযান চালায় সিপিএসপি, এসআরবি ১৪ ময়মনসিংহের একটি দল। 

গ্রেপ্তারকৃতরা হলেন— দুলাল চন্দ্র বণিক (৫৫) ও মো. হাতিম মিয়া (৪২) তাদের দুজনের বাড়ি ময়মনসিংহ জেলায়। 

অভিযান সংশ্লিষ্টসূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ বাজার এলাকায় অবস্থান কালে ওই বারিতে বিপুল পরিমাণ মাদক বেচাকেনার তথ্য পায় আভিযানিক দল পরে তাৎক্ষণিক ভাবে অভিযান চালানো হয়। 

এসময় উপস্থিত লোকজন ও সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ছয়টি প্লাস্টিকের বস্তা থেকে মোট ১০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।  

প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে গ্রেপ্তার দুইজন পরস্পরের যোগসাজশে বিক্রির উদ্দেশ্য নিজেদের হেফাজতে রেখেছিলেন। 

এসআরবি ১৪ আরও জানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে এজাহার দায়ের করা হয়েছে উদ্ধার করা মাদক জব্দ করা আলামতসহ আসামিদের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এবিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান জানান, আমরা মামলা নিয়েছি আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত