জন উইক হয়ে ফিরছেন কিয়ানু রিভস

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫২ এএম

হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘জন উইক’-এ আবারও ফিরছেন কিয়ানু রিভস। তবে এবার পর্দায় নয়, অ্যানিমেটেড সিনেমায় জন উইক চরিত্রে কণ্ঠ দেবেন এই অভিনেতা। সিনেমাটিতে তুলে ধরা হবে জন উইকের অতীত জীবনের গল্প। অর্থাৎ দর্শক জানতে পারবেন কীভাবে ভয়ংকর এক আততায়ী হয়ে উঠেছিলেন তিনি।

সিনেমাটি পরিচালনা করবেন ‘দ্য ম্যাট্রিক্স’ ও ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত নির্মাতারা। এর মাধ্যমে জন উইক চরিত্রের পরিচিত জগৎ আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে লায়ন্সগেট। অ্যানিমেটেড এই সিনেমার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজির ভক্তরা নতুন আঙ্গিকে প্রিয় চরিত্রকে দেখার সুযোগ পাবেন। কিয়ানু রিভসের প্রত্যাবর্তনের খবরে সিনেমাটি ঘিরে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত