জাদুঘরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে  বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা  মো. জহিরুল হক।

এ সময় জহিরুল হক বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। ত’কালীন রাজনৈতিক ও সামরিক অস্থিরতার মধ্যে সিপাহি জনতা ঐক্যবদ্ধ হয়ে গুরুতবপূর্ণ ভুমিকা পালন করে। দিনটি জাতীয় ঐক্য, সংহতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনার সাথে সম্পর্কিত। এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি আরো বলেন, ১৮ বছর পর ২০২৬ সালের মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বর কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পুনরায় পালনের সিদ্ধান্ত নেয়া ও সাধরণ ছুটিসহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ নেয়াকে তিনি স্বাগত জানান।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কীপার মোহাম্মদ মনিরুল হক। তিনি বলেন, ৭ নভেম্বর ঐদিন বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর সাথে সংহতি প্রকাশ করে সিপাহি জনতা মিলিত হয়ে ত’কালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন। পরবর্তী সময়ে জিয়াউর রহমান দেশের রাজনীতিতে ক্ষমতার প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হন।
 
সভায় প্রবন্ধকার (মূখ্য আলোচক) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক আবুল বাসার নাহিদ বলেন সেনাবাহিনী ও সাধারণ মানুষের সম্মনিত অংশগ্রহণ ও শহীদ জিয়াউর রহমান বন্দি দশা যোগ মুক্তি, এ ঘটনা দেশের রাজনৈতিক শৃঙ্খলা বয়ে আনে। এর সাথে দেশের রাজনৈতিক ও সামরিক পরিবর্তন আসে। মূখ্য আলোচক তার ভাষণে ৭ নভেম্বর এই ঘটনা দেশের সামরিক বাহিনীর স্থিতিশীলনতা ও রাজনৈতিক ধারা পরিবর্তন ও জাতীয়তাবাদী রাজৈনীতির বিকাশে পথ উন্মুক্ত করে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক মো. সাদেকুল ইসলাম। তিনি ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং বাংলাদেশের ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রীত অতিথিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লিখিত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার/প্রকাশ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত