হাটহাজারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
 
শনিবার (৭ নভেম্বর) এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করেন। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এম.পি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌরসভা ও অঙ্গসংগঠের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।
 
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনায় সঠিক ইতিহাস ঐতিহ্য তুলে ধরা এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত