বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ পোনা মাছ অবমুক্তকরণ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) গাইবান্ধা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো আহমেদ,  জেলা পরিষদের প্রশাসক ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল প্রমুখ। পরে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।


এছাড়া দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 

জাতীয় বিপ্লব ও সংহতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো আহমেদ। আলোচনার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাও: জোবায়ের আহমেদ। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশিদ, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সাইফুল আলম সাকা, সিভিল সার্জন ডা: মো. রফিকুজ্জামান প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত