মিরপুরে বাসে আগুন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

রাজধানীর মিরপুর-১২ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বাসের স্টাফদের চেষ্টায় আগুন নেভানো হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার পর মিরপুর-১২ নম্বরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের বাসে এ আগুন লাগার ঘটনা ঘটে। পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন জানান, বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপণ করা হয়েছে। কেউ হতাহত হননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত