হেমন্তেও দেশে মেঘলা আকাশসহ ২ জেলায় বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ এএম

হেমন্তে ছায়ায় দেশের দুই জেলায় আজ রবিবার (৮ নভেম্বর) বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বর্ধিত আগামী পাঁচদিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট অফিস জানিয়েছে,বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত