জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে একই এলাকার এক নারী ঘরের বাইরে বের হলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন ইউনুছ আলী।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

জামালপুরে ধর্ষণ মামলায় ইউনুছ আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, দণ্ডপ্রাপ্ত ইউনুছ আলী দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে একই এলাকার এক নারী ঘরের বাইরে বের হলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন ইউনুছ আলী। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা করেন। পরে ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত