পাকিস্তানে বিসিপিএস সভাপতিকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে সম্মানসূচক ফেলোশিপ দিয়েছে পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (সিপিএসপি)। চিকিৎসা পেশায় তার অবদান ও পেশাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এ ফেলোশিপ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) পাকিস্তানের লাহোরে আয়োজিত সিপিএসপির ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি অধ্যাপক রশীদ লতিফ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক খালেদ মাসুদ গোনডাল।

একই অনুষ্ঠানে রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অব এডিনবরার অধ্যাপক মার্ক স্ট্রাচেনকেও ফেলোশিপ দেয়া হয়।

অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের এ অর্জন বাংলাদেশের চিকিৎসা পেশার জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত