দুমকিতে গাঁজাসহ যুবক আটক

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

পটুয়াখালীর দুমকিতে ২০ গ্রাম গাঁজাসহ মো. তাওহীদ তালুকদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া এলাকার সাতানী-আঠারোগাছিয়া সড়কের মাথায় সুজন জোমাদ্দারের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক তাওহীদ তালুকদার আঠারোগাছিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি নজরুল ইসলাম তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, দুমকি থানার এএসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন হিসেবে তাওহীদকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে গাঁজাগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দুমকি থানায় একটি মামলা হয়েছে। মামলার নম্বর ৯, তারিখ ১১ নভেম্বর ২০২৬।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক আসামিকে দায়ের করা মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার (১১ নভেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত