বিজয়নগরে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. গোলাপ খান নামে এক ব্যবসায়ীকে জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।    

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আব্দুলাহপুর এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনে ধারা ১৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।  

সর্বশেষ সর্বাধিক পঠিত