ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মো. আলম মোল্ল্যা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকার পলাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকাঠা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম হাসেম মোল্ল্যার ছেলে এবং হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা আকরাম মোল্ল্যার বাবা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিডস্টোর উত্তর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন আলম। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।