স্টার সিনেপ্লেক্সে তুর্কি হরর সিনেমা ‘সয়’

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ এএম

ভৌতিক গল্পে আলোচিত তুর্কি সিনেমা এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে। তুরস্কের আলোচিত ভৌতিক সিনেমা ‘সয়’ এবার মুক্তি পেল বাংলাদেশের প্রেক্ষাগৃহে। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দেখা যাবে ছবিটি। অতিপ্রাকৃত ঘটনা, পারিবারিক অভিশাপ ও প্রাচীন রহস্যের মিশেলে নির্মিত সিনেমাটি ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

ছবিটি পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। এর গল্পে উঠে এসেছে প্রাচীন মিসরের একটি সমাধি লুণ্ঠনের ঘটনা। প্রায় ৬০ বছর আগে সেখানে একটি রহস্যময় চিত্রকর্ম খুঁজে পান মুরাত। এরপরই তার পরিবারকে ঘিরে নেমে আসে অভিশাপ। একপর্যায়ে ইস্তাম্বুলের একটি পুরনো প্রাসাদে বন্দিজীবন কাটাতে হয় তাকে।

মৃত্যুশয্যায় থাকা মুরাত এক সময় নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। প্রেমিকা ও বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছানোর পর ভয়ংকর সব ঘটনার মুখোমুখি হয় ক্যান। ঘন কুয়াশায় বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রাসাদটি। ধীরে ধীরে উন্মোচিত হয় পরিবারের গোপন ইতিহাস।

সিনেমাটিতে অভিনয় করেছেন বরিস আর্ডুক, তুবা বুয়ুকুস্তুন ও ফারাহ জেনেপ আব্দুল্লাহ।

সর্বশেষ সর্বাধিক পঠিত