গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদরদপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম রোববার এক বার্তায় এ তথ্য দিয়েছেন।

জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সেখানে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত