দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যালস

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ওয়াটা কেমিক্যালসের শেয়ারদর আগের কার্যদিবসের ১২৭ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ১৪০ টাকায় দাঁড়িয়েছে।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দিন শেষে ব্যাংকটির শেয়ারদর ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ২৩ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ২১ টাকা ৩০ পয়সা।

অন্যদিকে, তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিটদর ৯ দশমিক ৭৫ শতাংশ বেড়ে দিন শেষে ৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এর সমাপনী দর ছিল ৪ টাকা ১০ পয়সা।

এছাড়া ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানি ও ফান্ডের তালিকায় আরও রয়েছে এসকে ট্রিমস, বিডিথাই ফুড, ফার কেমিক্যাল, ফাইন ফুডস, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, তিতাস গ্যাস এবং বারাকা পতেঙ্গা পাওয়ার।

সর্বশেষ সর্বাধিক পঠিত