সজীব গ্রুপ জনবল নেবে 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম

সজীব গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রতিষ্ঠানের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

পদের নাম ও সংখ্যা: জোনাল সেলস ইনচার্জ, নির্ধারিত নয়।

আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। এছাড়া ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স সর্বনিম্ন ২৫ বছর হতে হবে। কর্মস্থল দেশের যে কোনো জেলায়।

বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। 

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি ক্লিক করুন এখানে। 

আবেদনের সময়সীমা: আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত