যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে অজ্ঞাত যুবক খুন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসান আলী জানান, রাতে টহল দেওয়ার সময় কুতুবখালী মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী পুলিশকে খবর দেন। তারা জানান, মাদ্রাসার পেছনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত যুবকের বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের একটি চিহ্ন রয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালো গেঞ্জি।

সর্বশেষ সর্বাধিক পঠিত