মাদারীপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
মাদারীপুরে 'সিনেমারিনা' প্রকল্পের আওতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) 'রাইটস যশোর' কর্তৃক  অভিবাসন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১৬ নভেম্বর)  দিন ব্যাপি মাদারীপুর লিগ্যাল এইড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণের বিষয়বস্তু তুলে ধরেন  'রাইটস যশোর' বেসরকারী  সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত। সাংবাদিকদের অভিবাসন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অংশগ্রহণকারী সংবাদকর্মীরা। 
 
জানা যায়, মাদারীপুরে  'সিনেমারিনা' প্রকল্পের আওতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) 'রাইটস যশোর' এর আয়োজনে  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী সাংবাদিকতা শীর্ষক এ কর্মশালায় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
 
এ সময় অভিবাসনের টার্মিনোলজি, অনিয়মিত অভিবাসন, ও প্রচার মাধ্যমের সংবেদনশীলতাসহ অন্যান্য বিষয়ে সেসন পরিচালনা করেন আইওএম-এর কেন্দ্রীয় ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন, সিনিয়র প্রোগ্রাম এ্যাসোসিয়েট (আইওএম) অমল বিশ্বাস, সিনিয়র মিডিয়া এন্ড কমিউনিকেশন এ্যাসোসিয়েট (আইওএম) তারেক মাহমুদ, প্রোগ্রাম ডিরেক্টর 'রাইটস যশোর'- প্রদীপ দত্ত সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
 
প্রশিক্ষণে বিভিন্ন প্রিন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি হিসেবে কর্মরত মাদারীপুরের ২৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। প্রশিক্ষণটি তাদের অভিবাসন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে তারা কাজ করবেন বলেও জানান।
সর্বশেষ সর্বাধিক পঠিত