সীতা দুর্বল নন, রামের ওপর নির্ভরশীলও নন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৯ এএম

‘রামায়ণ’ সিনেমায় সীতাকে দুর্বল বা অসহায় নারী হিসেবে নয়, বরং আত্মমর্যাদাসম্পন্ন ও সাহসী চরিত্রে তুলে ধরা হয়েছে। এমনটাই মনে করেন অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণন। সিনেমাটিতে কৌশল্যার চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয়ের প্রশংসা করেছেন।

ইন্দিরার মতে, পরিচালক নিতেশ তিওয়ারি সীতার মধ্যে একজন যোদ্ধার বৈশিষ্ট্য দেখিয়েছেন। রাজপরিবারে জন্ম নেওয়া নারীদের যুদ্ধবিদ্যা শেখার সুযোগ ছিল বলেও মনে করেন তিনি। তাই সীতার হাতে তলোয়ার তুলে দেওয়ার বিষয়টি যথাযথ। তার ভাষায়, সীতা শুধু রামের ওপর নির্ভরশীল নন, নিজের সুরক্ষার সক্ষমতাও তার রয়েছে। সিনেমায় নারীদের আত্মবিশ্বাসী ও শক্তিশালীভাবে উপস্থাপনের জন্য পরিচালকের প্রশংসা করেন ইন্দিরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত