ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও মামলা হয়।

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৫০ জন, ওয়ারী বিভাগে ৫২ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১০৩ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগে ১৮ জন রয়েছেন।

অভিযানকালে বিপুল পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপাতি, একটি রামদা, একটি অটোরিকশা ও ১১১টি মোবাইল ফোন।

এ ছাড়া ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা এবং পাঁচ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে। অভিযানকালে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত