নবীনগর রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা আজ শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে নবীনগর উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
এ সময় নবগঠিত কমিটির নেতারা পেশাগত ঐক্য বজায় রেখে এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
সংসদ সদস্য নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং গঠনমূলক সাংবাদিকতা ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।