নিবরাজ জাহান হুজায়রা
থেরাপিডিক কাউন্সেলর অ্যান্ড সাইকোলজিস্ট, তাকওয়া স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা।
আমাদের মধ্যে এমন কেউ নেই যার মনে কোনো আজেবাজে কথা বা লজ্জাজনক চিন্তা আসে না। তবে সেই চিন্তা আমরা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারি। কিন্তু যখন সেই চিন্তা মাথা থেকে কোনোভাবেই বের করতে পারি না উল্টো চিন্তাটা এতটাই প্রকট হয় যে সেই চিন্তা দূর করার জন্য এমন কিছু আচরণ বা কাজ করতে হয় যা করলে আরাম বোধ করি। কিন্তু অল্প সময়ের মধ্যে আবার সেই চিন্তা আরও প্রকট হয়ে ফিরে আসে আবার সেই চিন্তা মুক্তির একই উপায় বেছে নিতে বাধ্য হই। এটা একটা জটিল মানসিক স্বাস্থ্যগত সমস্যা যার নাম ঙঈউ (ঙনংবংংরাব ঈড়সঢ়ঁষংরাব উরংড়ৎফবৎ) বা শুচিবায়ু রোগ।
ঙঈউ-র মতো একটা জটিল মানসিক রোগকে কেন বাংলায় শুচিবায়ুগ্রস্ততা বলি। মজার বিষয় হলো আমাদের দেশে বহু আগে থেকেই মানসিক রোগগুলোকে সরাসরি মেডিকেল টার্মে না দেখে মানুষের প্রকাশ্য আচরণ দিয়ে নামকরণ করার প্রচলন ছিল। যখন দেখা যেত কোনো ব্যক্তি অতিরিক্ত মাত্রায় হাত ধোয়া বা গোসল করতে গিয়ে দীর্ঘ সময় ব্যয় করছে তখন বাহ্যিক আচরণের ভিত্তিতে এর নামকরণ হলো ‘শুচিবায়ু রোগ’ কিন্তু চোখের আড়ালে থেকে গেল জটিল এবং যন্ত্রণাদায়ক চিন্তা।
ওসিডি সচেতনতা বা সচেতনতামূলক প্রচারণার আনুষ্ঠানিক বা প্রতীকী রং হলো ঞবধষ (টিল- নীলাভ-সবুজ রং)।
মোদ্দাকথা, অবসেসিভ-কম্পালসিভ ডিজঅর্ডার একটি মানসিক স্বাস্থ্য সমস্যা, যেখানে মানুষের মনে অনাকাক্সিক্ষত ও বিরক্তিকর চিন্তা আসে এবং সেগুলোর কারণে একই কাজ বারবার করার প্রবণতা তৈরি হয়।
ওসিডির ধরন :
গবেষণা ও চিকিৎসার দিক থেকে ওসিডি-কে ৪ ভাগে ভাগ করা হয়েছে।
দূষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা
ময়লা বা রোগজীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার তীব্র ভয়। যার ফলে হাত ধোয়া, লম্বা সময় ব্যয় করে গোসল করা বা ঘরবাড়ি অতিরিক্ত পরিষ্কার করার প্রবণতা দেখা যায়।
সন্দেহ এবং বারবার পরিষ্কার করা
কোনো কিছু নিয়ে অতিরিক্ত সন্দেহ করা। যেমন দরজা ঠিকমতো লক করা হয়েছে কি না, গ্যাসের চুলা নেভানো হলো কি না চিন্তা মাথায় আসা এবং বারবার চেক করা।
সামঞ্জস্য এবং শৃঙ্খলা
আমরা বেশিরভাগ মানুষই নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখি। কিন্তু কারও মধ্যে যখন সবকিছু নিখুঁতভাবে গুছিয়ে রাখার বাড়াবাড়ি রকমের প্রবণতা দেখা যায় এবং চোখের সামনে কোনোকিছু এলোমেলো থাকলে সেগুলো সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখার তীব্র তাগিদ অনুভব করে।
অগ্রহণযোগ্য বা নিষিদ্ধ চিন্তাভাবনা
নিজের ইচ্ছে করে না কিন্তু চলে আসে এমন কিছু নিষিদ্ধ, চরম ক্ষতিকর অনৈতিক ধর্মীয় অবমাননাকর এবং অনাকাক্সিক্ষত যৌনচিন্তা আসে যা থেকে নিজেকে সরিয়ে রাখতে মনে কোনো শব্দ, মন্ত্র বা আচরণ করে।
লক্ষণ
আপনার কাছের মানুষ ওসিডি-তে আক্রান্ত
২টি মেজর লক্ষণ দেখে শনাক্ত করা যায়।
অবসেশন : বারবার আসা বিরক্তিকর বা অনাকাক্সিক্ষত চিন্তা। যেমন : ময়লা-জীবাণু এসব নিয়ে অতিরিক্ত আতঙ্ক। সবসময় দুর্ঘটনা বা ক্ষতি হওয়ার আশঙ্কা।
জিনিসপত্র যেমন : চেয়ার-টেবিল, বই-খাতা, তৈজসপত্র এসব সামগ্রী এলোমেলো থাকলে তীব্র অস্বস্তি বা মানসিক সমস্যা বোধ করা। নিজের অজান্তেই মনের মধ্যে বাজে বা সহিংস ছবি বা ভাবনা আসা।
কম্পালশন : অবসেশন থেকে তৈরি হওয়া উদ্বেগ কমাতে বাধ্য হয়ে কিছু নির্দিষ্ট কাজ বা আচরণ বারবার করা। যেমন
অজু করতে করতে নামাজের সময়ই পার করে দেওয়া। অর্থাৎ দীর্ঘ সময় ধরে হাত ধোয়া বা গোসল করা।
বারবার তালা, দরজা বা সুইচ পরীক্ষা করা।
নির্দিষ্ট নিয়মে বা গুনে কোনো কাজ করা। যেমন যার ওসিডি আছে সে একবার ডান গাল চুলকালে, বামগালও চুলকাতেই হবে, এমন।
জিনিসপত্র ছোট থেকে বড় আকারে সমান করে সাজিয়ে রাখতে হবে, কোনোরকম এলোমেলো হওয়া যাবে না।
কারণ : একক নির্দিষ্ট কোনো কারণে ওসিডি ডেভেলপ করে না। এর অনেক কারণ বিদ্যমান। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো :
জেনেটিক কারণ পরিবারে বাবা-মা বা নিকটাত্মীয়দের মধ্যে ওসিডি থাকলে পরবর্তী জেনারেশনে মধ্যে হতে পারে।
মস্তিষ্কের গঠন ও রসায়নগত ভারসাম্যহীনতার ফলে হতে পারে ওসিডি।
পরিবেশগত চাপ ও ট্রমা ছোটবেলায় অবহেলা, শারীরিক বা মানসিক নির্যাতন কিংবা বড় ধরনের কোনো আঘাত বা দুর্ঘটনার অভিজ্ঞতার ইতিহাস থাকলে ওসিডি ঝুঁকি থাকে।
পরিবেশগত প্রভাব বা জীবনচক্রের কোনো কঠিন পরিস্থিতি যেমন কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ, প্রিয়জনের মৃত্যু বা বিচ্ছেদ বা গর্ভাবস্থা ও প্রসবোত্তর সময়ে হরমোন ও মানসিক পরিবর্তনের ফলে এই রোগ প্রকাশ পেতে পারে।
এছাড়াও সংক্রমণ বা রোগপ্রতিরোধ ক্ষমতা সংক্রান্ত জটিলতাজনিত কারণেও হতে পারে।
চিকিৎসা
এই রোগের চিকিৎসা মূলত দুটি - সাইকোথেরাপি ও ওষুধ।
জ্ঞানীয় আচরণগত থেরাপি (ঈইঞ)
এক্সপোজার এবং রেসপন্স প্রিভেনশন (ঊজচ)
মননশীলতা বা মাইন্ডফুলনেস থেরাপি এবং অবশ্যই ওষুধের মাধ্যমে এর সফল চিকিৎসা সম্ভব।
প্রয়োজনীয় পরামর্শ :
রুটিন জীবন-যাপন।
অ্যালকোহল ও নিকোটিনমুক্ত জীবন।
পর্যাপ্ত ঘুম, ডিপব্রিদিং ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে আপনি ওসিডি’র মতো জটিল মানসিক রোগ থেকে সুস্থ থাকতে পারবেন।