আইসিইউতে মাতিয়া বানু শুকু

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম

ক্যানসারে আক্রান্ত নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় গতকাল শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে তাকে। এর আগে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক জানিয়েছেন, শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তার অক্সিজেনের প্রয়োজন বেড়েছে। বর্তমানে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন দিতে হচ্ছে। তিনি সচেতন থাকলেও শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। পরবর্তী চিকিৎসা এবং লাইফ সাপোর্টের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে।

এদিকে চিকিৎসার ব্যয় নিয়েও দুশ্চিন্তায় রয়েছে পরিবার। বর্তমান হাসপাতালের খরচ বেশি হওয়ায় শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে।

দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রে কাজ করছেন মাতিয়া বানু শুকু। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো কাজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন তিনি। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত